কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা।

এ সময় পৌর এলাকার বাজেবামনদহ পুকুরপাড় এলাকা থেকে গাঁজা রাখার দায়ে বাপ্পারাজ নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাপ্পারাজ মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি বিলপাড়া এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেবামনদহ পুকুরপাড় এলাকায় গাঁজা সেবনের আড্ডা চললে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় বাপ্পারাজের হেফাজত থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version