পাইকগাছা সংবাদদাতা

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য মনিরুল হাসান বাপ্পীকে পরাজিত করে তিনি বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দু’একটি বিছিন্ন ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সংসদীয় আসনে মোট ১৫৫টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতিকে ১,৫০,৩৩৮টি ভোট ও ধানের শীষ প্রতিক পেয়েছে ১,২৪,১০০ ভোট।

Share.
Exit mobile version