বাংলার ভোর প্রতিবেদক
অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে যশোরের কবি সাহিত্যিকরা বলেছেন, গাজায় শিশু ও নারী কেউ রক্ষা পাচ্ছে না। আবাল বৃদ্ধ বনিতা নিরাপদ নেই। মানবতা আজ চরম বিপর্যের শিকার। অথচ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা গুলো নীরব রয়েছে। আমরা গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) উদ্যোগে বিকেলে যশোর শহরে দড়াটানায় প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি ড. শাহনাজ পারভীন, কবি সুরাইয়া শরীফ, কবি ডা. আহাদ আলী, কবি ডা. মোকাররম হোসেন, কবি শাহরিয়ার সোহেল, কবি গাজী শহিদুল ইসলাম।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং কবি নূরজাহান আরা নীতির উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, অ্যাড মাহমুদা খানম, আবুল হাসান তুহিন, শরিফুল আলম, নজরুল ইসলাম, রেজাউল করিম রোমেল, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, মোস্তানূর রহমান স্বাক্ষর প্রমুখ।
শিরোনাম:
- উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
- বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
- মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
- যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
- কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
- বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
- তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
