রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন ঘীবা গ্রামে গণসংযোগ ও মতবিনিময় আলোচনা সভা করেছেন আওয়ামী লীগের নেতা ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামসুর রহমান খান।
দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন প্রান্তে ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। হাটবাজার থেকে শুরু করে গ্রামগঞ্জ-পাড়ামহল্লা মোড়ে মোড়ে চায়ের দোকানে গণসংযোগ ও মতবিনিময় সভা করে চলেছেন। সম্ভাব্য চোয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান ইতিমধ্যে ইউনিয়নবাসীর মাঝে নির্বাচনী জাগরণ তৈরি করেছেন। ইতিমধ্যে তিনি তার সহকর্মীদের নিয়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুপিকান্তপুর মোড়, পানিছত্র মোড়ের ঘিবাগ্রামে আজগারের চায়ের দোকানে সামনে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় সভা করেন। এর পর ঋষি পাড়া মোড়ে মতবিনিময় শেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। লক্ষণপুর মোড়ে চায়ের দোকানে মতবিনিময় করেন। ৩ নম্বর ওয়ার্ডের গোপীকান্তপুর বাজার মোড়ের বিভিন্ন চায়ের দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
শিরোনাম:
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ