চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের একটি র‌্যালিতে অংশ নেওয়া চার মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

রোববার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের একটি র‌্যালি বের হওয়ার পর জেলা ট্রাফিক পুলিশ অভিযান চালায়।

চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, নিয়মিত ট্রাফিক তদারকির অংশ হিসেবে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে সাইলেন্সার পাইপ অপসারণ করে বিকট শব্দ সৃষ্টি এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Share.
Exit mobile version