চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় প্রসাশনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়ছে এক স্কুলছাত্রী। বাল্যবিয়ে বন্ধ করে অভিভাবকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে উপজেলার পাতিবিলা গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
রক্ষা পাওয়া মেয়েটি পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও পাতিবিলা গ্রামের উত্তর পাড়ার ওলিয়ার রহমানের মেয়ে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার মাধ্যমে বাল্যবিয়েটি বন্ধ করেন। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ছাত্রীর (১৪) সঙ্গে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেনের (২২) বিয়ের আয়োজন চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, কনের অভিভাবকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাল্যবিবাহের কুফল সমপর্কে কনের মা ও বাবাকে বোঝানো হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও নেন।
শিরোনাম:
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
- শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
- নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
- চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক
- চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
- শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা

