চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী বাজার সংলগ্ন এলাকা থেকে ৭২ পুরিয়া গাঁজাসহ শ্যামল কুমার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার চৌগাছা উপজেলার দশপাকিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বায়েজিদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক শ্যামল কুমার ধুলিয়ানী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়ানী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শ্যামল কুমারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Share.
Exit mobile version