বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদ কবির হোসেন পলাশের একাদশ হত্যাবার্ষিকী কাল সোমবার। ২০১৩ সালের এই দিনে যশোর শহরের ঈদগাহ মোড়ে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে যশোর জেলা ছাত্রদল ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পলাশের হত্যাবার্ষিকী উপলেক্ষ সোমবার পলাশের বড় বোন ফারহানা ইয়াসমিন রুমার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অপরদিকে জাতীয়তাবাদী ছাত্রদল গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শহরের সিভিল কোর্ট মোড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল। যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, জোহরবাদ কারবালা কবরস্থানে মরহুমের কবর জিয়ারতের আয়োজন করেছে সংগঠন।
শিরোনাম:
- কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
- মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
- বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
- যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
- রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
- পুশব্যাক চেষ্টা ব্যার্থ : সীমান্তে মুখোমুখি অবস্থানে বিজিবি ও বিএসএফ

