প্রেস বিজ্ঞপ্তি
ইয়োগা দিবস ২০২৬ উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোরের আয়োজনে মঙ্গলবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে ইয়োগা প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শহরের নারীদের নিয়ে আয়োজিত এ প্রশিক্ষণে অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার ইয়োগা প্রশিক্ষক লিজা মারিয়াম।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা।
সে সময় আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস,
জয়তী ব্যবসাকেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, জয়তী সোসাইটির জিম সেন্টারের প্রশিক্ষক কহিনুর বেগম ও দিপা বিশ্বাস।
