বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা যশোর সদর উপজেলায় পর্যায়ের পুরস্কার বিতরণ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম, সাজ্জাদুল করিম, নাহিদ আক্তার, সোহরাব হোসেন, ইউআরসির ইন্সট্রাক্টর রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র রুহান উপস্থিত বক্তৃতায় প্রথম, লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী লাইসা রেজা চিত্রাংকনে প্রথম, পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ঐন্দি আচার্য নৃত্যে প্রথম, হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জাফিয়া রহমান জিসা গল্প বলায় প্রথম, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী প্রাপ্তি বিশ্বাস লালনগীতিতে প্রথম, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী স্তুতি বালা নজরুল সংগীতে প্রথম, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ইশরাত জান্নাত রোজা হামদ-নাতে প্রথম, আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী আয়শা বিনতে ইসরাইল একক অভিনয়ে প্রথম, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী অনুস্কা রায় উপস্থিত বক্তৃতায় প্রথম, শাখারিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র নাঈম ইসলাম সাবিত বাংলায় প্রথম, হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আরিফ হাসান ইংরেজিতে প্রথম, মাহিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সানিয়া আক্তার বাংলায় প্রথম, নালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী প্রকৃতি রায় ইংরেজিতে প্রথম, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া কাবিংয়ে প্রথম স্থান লাভ করে।

Share.
Exit mobile version