ঝিকরগাছা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার নিজ ভোটকেন্দ্রে ৪৩ ভোটে পরাজিত হয়েছেন।
ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ধানের শীষের প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা পান ৯৬১ ভোট এবং জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মোসলেহ উদ্দীন ফরিদ পান ১ হাজার ৪ ভোট।
