ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পুলিশের বাধায় এগোতে পারেনি বিএনপির কালো পতাকা মিছিল। দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচি শেষ করতে হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তি, মামলা প্রত্যাহার, দ্বাদশ জাতীয় সংসদ বাতিলসহ নানা দাবিতে জেলা বিএনপি এই মিছিলের আয়োজন করে।
গতকাল দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ আবারও বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাসসহ অন্য নেতারা বক্তব্য দেন।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

