নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংকের মধ্য থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে খরসংগ গ্রাম থেকে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাসিমা বেগম ইব্রাহিম মোল্লার স্ত্রী।
রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহাজান আলী জানান, স্থানীয় লোকজন থেকে প্রথমে খবর পায় পুলিশ। পরবর্তীতে রাতে পুলিশের একটি দল গিয়ে সেফটি ট্যাংকের ভিতর থেকে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে। তার হাত-পা ও মুখ বাধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে হত্যার পর মরদেহটি সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেয়া হয় বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে ।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক রয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
শিরোনাম:
- যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
- শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
- যশোরে ইয়াবাসহ আটক ১
- এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
- নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
- কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা

