বাংলার ভোর প্রতিবেদক
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শরিফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সিনিয়র সহ-সভাপতি ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. আবু সায়েম, উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. রফিকুল হক বাবলু, ডা. মেজবাহ উর রহমান, ড্যাব যশোরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এসএম আবু আহসান লাল্টু, সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. এসএম আকরামুজ্জামান, ডা. শহীদুল হক রাহাত, ডা. আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক, ডা. ইব্রাহিম রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হাসানাত মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সাধারণ সম্পাদক ডা. এসএম নাজমুল হক, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. আজিজুল ইসলাম, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. পলাশ কুমার বিশ্বাসসহ প্রায় পাঁচ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দোয়া মাহফিল পরিচালনা করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডা. তমিজ উদ্দিন শেখ। তিনি বিএনপি চেয়ারপারসন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

Share.
Exit mobile version