সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি
নড়াইলের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ওশান’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ(শনিবার) বেলা সাড়ে ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পত্রিকাটির ৩১তম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
পত্রিকার সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মেহেদী হাসান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, দৈনিক ওশানের ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা পত্রিকার আরো সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা
শিরোনাম:
- চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি

