বাংলার ভোর প্রতিবেদক
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সুরধুনী সংগীত নিকেতন যশোরের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রওশন আলী মঞ্চে ২৭টি পর্বে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।
তরিকুল ইসলামের সঞ্চালনা ও ডলি রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ, পন্ডিত অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, অ্যাড. মাহমুদ হাসান বুলু, সাংবাদিক সাজেদুর রহমান বকুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল করীম সোহেল, এসএম নুরুজ্জামান বকুল, সানোয়ার আলম খান দুলু, নওরোজ আলম খান চপল, কামরুল হাসান রিপন প্রমুখ।
