বাংলার ভোর প্রতিবেদক

র‌্যালি, পুরস্কার, উদ্যোক্তা ও প্রণোদনার চেক বিতরণ যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে  বাংলাদেশ প্রতিপাদ্যে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উঠিয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

জেলা পল্লী  উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) উপপরিচালক বিএম কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষাক বিএম জহুরুল  পারভেজ, সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

এরপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে ৬ উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক ও ৩ কিশোরীর প্রণোদনার ৮১ হাজার চেক প্রদান করা হয়।

Share.
Exit mobile version