কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস–২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার হালদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন এবং এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অর্ক পাল (মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়), দ্বিতীয় স্থান অর্জন করে নুসরাত ইসলাম নুফ (গৌরিঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়) এবং তৃতীয় স্থান অর্জন করে তাসফিয়া রহমান (কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
