বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য ্যালি বের করা হয়।

্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, পল্লী উন্নয়ন কর্মকতা খাইরুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকতা রোজিনা পারভীন।

সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন সংগঠনের সদস্য, শিক্ষক, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন।

Share.
Exit mobile version