বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে যশোরের পাঁচ শিক্ষার্থী।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত ৫৭ জন ‘হলদে পাখি’র হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‘নীল কমল অ্যাওয়ার্ড’ হলো বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রাথমিক পর্যায়ের ‘হলদে পাখি’ সদস্যদের জন্য একটি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা। গার্ল গাইডসের কার্যক্রমে নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দেশজুড়ে বাছাইকৃত শিক্ষার্থীদের এ পুরস্কার দেয়া হয়।
এবার যশোর থেকে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা; মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
