মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নবী নেওয়াজ সাংবাদিক সম্মেলন করে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল দুপুরে মহেশপুরের নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন।
তিনি বলেন, দলীয় স্বার্থে নৌকায় প্রতীকের প্রতি সম্মান দেখিয়ে ও ঝিনাইদহ-৩ আসনে নৌকার বিজয় করতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর নৌকার প্রার্থী মেজর জেনারেল অব. সালাহ উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনসহ অনেকে।
শিরোনাম:
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
- কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
- সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
- পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
- মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
- পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
- যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
- বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

