পাইকগাছা সংবাদদাতা

সুন্দরবন সুরক্ষায় জার্নালিজম ফর সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র সহযোগিতায় রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে জেলা শহরসহ পাইকগাছা, কয়রা, দাকোপের সাংবাদিকদের নিয়ে গঠিত সুন্দরবন সাংবাদিক ফোরামের এ সভাটি অনুষ্ঠিত হয়।

ফোরামের আহবায়ক খুলনা প্রেসক্লাবের সাবেক আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সুন্দরবন সুরক্ষা প্রকল্পের এম এন্ড ই কর্মকর্তা দীপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা জামান পপলু, কৌশিক দে বাপ্পী, ফোরামের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, শিপন ভূইয়া, সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার বিশ্বাস, উত্তম মন্ডল, কাজী শামীম আহমেদ, কামাল হোসেন, প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, রমেন রায়, রুহুল আমিন, সাইফুর রহমান, দীপক কুমার, ইয়াসির আরাফাত ও শেখ আব্দুল হামিদ।

সভায় আরো উপস্থিত ছিলেন রূপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর শুভাশিস ভট্টাচার্য ও প্রজেক্ট কর্মকর্তা সাকী রেজওয়ানা।

সভায় বক্তারা সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সভায় সুন্দরবনে বনদস্যু-জলদস্যু দৌরাত্ম বন্ধে সরকার ও আইনশৃংখলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ, পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, সুন্দরবনের জীব বৈচিত্র্যে সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ, প্রজনন মৌসুমে মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ করা, বিষ দিয়ে মাছ নিধন বন্ধ করা, দৈনন্দিন জীবনে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ , সুন্দরবনের সম্পদ লুট ও পাচার রোধে বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখা, সুন্দরবন সংলগ্ন জনসাধারণকে সচেতন করা, দেশি ও আন্তর্জাতিক গবেষণা কার্যক্রম পরিচালনা করা ও সুন্দরবন সুরক্ষা এবং দূষণ রোধে বেশি বেশি বিষয় ভিত্তিক রিপোর্ট করাসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে সুন্দরবন সুরক্ষা এবং পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্রেষ্ঠ রিপোর্টের স্বীকৃতি স্বরূপ সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আবু হেনা মোস্তফা জামান পপলু ও কৌশিক দে বাপ্পীকে পুরস্কৃত করা হয়।

Share.
Exit mobile version