পাইকগাছা সংবাদদাতা

পাইকগাছায় কনসার্ট কেন্দ্রিক দ্বন্দ্বে মারপিটে আজিয়ার গাজী (৬০) নামে এক ব্যক্তিকে জখমের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র দেবদুয়ার মোড়ে এ মারপিটের ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কনসার্ট নিয়ে দু’ পক্ষের মতবিরোধ ও তর্ক-বিতর্কের জেরে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহতের পরিবারের অভিযোগ ঠেকাতে গিয়ে সুমন, তানভীর, রিফাত গংরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে অজিয়ার গাজীর মাথা ফেটে জখম হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অর্নব কুমার জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Share.
Exit mobile version