পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় বাসন্তী পূজো উপলক্ষে হাজারো দর্শকের উপস্থিতিতে ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ অষ্টমী পূজোর বিকেলে উৎসব মুখর পরিবেশে সুন্দরবন ঘেষা গড়ইখালী’র পূর্ব কুমখালীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয় কয়রার ইব্রাহিম শিকারীর ভোরের পাখি ঘোড়া।

আয়োজক কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্যামল কান্তি বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী ঘোড়া মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরার টাটা কোম্পানির এমডির প্রতিনিধি ছিলেন শহিদুল ইসলাম ও শংকর মন্ডল ।

সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক সোলাদানা ইউপির সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক।

দীপক কুমার বর্মণের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন, সাবেক প্রধান শিক্ষক দীপক কুমার ঘরামী, শান্ত কুমার মন্ডল, সাবেক যুবদল নেতা ওবায়দুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজান জোয়াদ্দার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টাকু, দীনেশ চন্দ্র , সাবেক শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য রমেশ চন্দ্র বর্মন, এসএম আয়ুব আলী, আক্তার হোসেন, শিক্ষক হাফিজুর রহমান, রাখাল চন্দ্র বর্মন, বিএনপি নেতা নাজির আহমেদ, আনারুল কাদির, আবুল বাসার বাচ্চু, সায়েব আলী সানা, মান্নান মিস্ত্রী, যজ্ঞেশ্বর কার্তিক, হুরায়রা বাদসা, সানি ও বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি শুভজিৎ মন্ডল, সম্পাদক তুষার মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Share.
Exit mobile version