পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় মাসিক সমন্বয় সভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ১৬৮ টি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে পৌরসভাস্থ শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমন্বয় সভা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসা শেখ অহিদুল আলম।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, সংবর্ধিত অতিথি সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা বিদুৎ রঞ্জন সাহা, উপজেলা ইউআরসি মকবুল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, সহকারী শিক্ষা কর্মকর্তা শচিন্দ্রনাথ বিশ্বাস ও এম আবু খালেদ।
শুরুতে আয়োজকরা অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে বিদায়ী শিক্ষা অফিসারকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার তুলে দেয়া হয়।
সভায় মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক খলিলুর রহমান।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার, হাফিজুল ইসলাম, শহিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষক পরিবারের নেতৃবৃন্দ।
