বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জেলা পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পাট অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ সনেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন পাট বাংলাদেশের প্রধান অর্থ  উপার্জনকারী ফসল। পাট থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়।

এ জন্য পাটের উৎপাদন বাড়াতে হবে।  

যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, পাটকল মালিক সমিতির প্রতিনিধি আনিছুর রহমান, পাট ব্যবসায়ী নুরুল কাদের, নারী উদ্যোক্তা তাহেরা খানম প্রমুখ।

 সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকার।

Share.
Exit mobile version