বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের জেনারেল হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা ফাতেমা প্রতিবেশীর হয়রানি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। ভুক্তভোগী ফাতেমা ওই এলাকার সাখাওয়াত হোসেন মন্টুর মেয়ে।

সংবাদ সম্মেলনে ফাতেমা বেগম জানান, প্রতিবেশী আব্দুস সালাম ও তার পরিবারের সদস্যদের সাথে জমি ও বাড়ি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই সূত্র ধরে সালাম ও তার লোকজন তাদের মারপিটের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এমনকি পৈত্রিক জমিতে বাড়ি নির্মাণ করতে গেলেও বাধা দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ১৪ মে বিবাদীরা তাদের যাতায়াতের রাস্তাও বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় প্রতিপক্ষের নাতি রাবিত চাকু নিয়ে প্রকাশ্যে তাদের হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ফাতেমার বড় ভাই শহীদ আল মামুন কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ ঘটনায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করছেন। ভুক্তভোগী পরিবারটি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Share.
Exit mobile version