বাংলার ভোর প্রতিবেদক
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

এ খবরে যশোরের ক্রীড়াঙ্গণে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়া সংগঠকরা মনে করছেন, দীর্ঘদিন পর স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে যশোর থেকে একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, যা জেলার ক্রিকেট ও ক্রীড়াঙ্গণের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে যশোরের ক্রিকেট ও ক্রীড়াঙ্গণ নতুনভাবে এগিয়ে যাবে। একই প্রত্যাশা ব্যক্ত করেন সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক।

এদিকে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, বার্তা সম্পাদক শিকদার খালিদসহ লোকসমাজ পরিবারের সদস্যরা। অনুরূপ অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।

Share.
Exit mobile version