বাংলার ভোর প্রতিবেদক
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার খুলনা বাস স্ট্যান্ড এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলটি আর এন রোড, চৌরাস্তা, গাড়িখানা রোড হয়ে দড়াটানায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।
