বাংলার ভোর প্রতিবেদক
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রুকুনউদ্দৌল্লাহ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগার করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় যশোর পৌর কমিউনিটি সেন্টারে অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে মুক্তিযুদ্ধ পাঠাগার সচল করার লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আহবায়ক এ্যাড.আবুল হোসেন, সদস্য সচিব বীথিকা সরকার, সদস্য আলী ইফতিখার উদ-দ্দৌলা ইফতি, সুস্মিতা দৌলা, হাবিবুর রহমান মিলন, আলমগীর কবীর, কামরুন নাহার কনা, সুকান্ত দাস, কিশোর কুমার কাজল। পাঠাগারের উপদেষ্টা নির্বাচিত হণ বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, মাহবুবুুর রহমান মজনু, অধ্যক্ষ শাহীন ইকবাল, প্রকৌশলী আবু হাসান, অধ্যাপক সুরাইয়া শরীফ, অ্যাড. মোস্তফা হুমায়ন কবীর, সাজেদ রহমান বকুল।

Share.
Exit mobile version