বাংলার ভোর প্রতিবেদক
দৈনিক বাংলার ভোরের আয়োজনে ইফতার মাহফিল ও সংবাদপত্র সংশ্লিষ্ট কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে শহরের মুজিব সড়কস্থ পত্রিকা কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্রিবার উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পত্রিকার সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতিমা পারভীন, আলিপুর দাখিল মাদ্রাসা সাতক্ষীরার শিক্ষক মারুফ বিল্লাহসহ পত্রিকাটির সাংবাদিক ও বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ।
ইফতার মাহফিল পরবর্তী অনুষ্ঠানে পত্রিকায় কর্মরত সকল সাংবাদিক-কর্মচারীর মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাফিউল কবীর।
