বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ার আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা বলফিল্ড মাঠের এ অনুষ্ঠান এলাকাবাসীর মিলমেলায় পরিণত হয়।

এখানে ছিলো নারী-পুরুষের জন্য পৃথকভাবে বসে ইফতারি করার ব্যবস্থা। ছিলো না ছোট-বড়, ধনী-গরিব ও সাদা-কালোর ভেদাভেদ। উপস্থিত প্রায় আড়াই হাজার লোকের একটাই উদ্দেশ্য সামাজিক বন্ধন সুদৃঢ় করা।

এদিন ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রোস্তম আলী মোল্যা।

সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা,

যশোর নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান আহম্মেদ ও শফিকুল ইসলাম জয়, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহুরুল হক, বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো,

বাঘারপাড়া প্রেস ক্লাবের সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, পূর্ব প্রেমচারা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।

Share.
Exit mobile version