বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় মাছের আড়তে চিংড়ি মাছে জেলি পুশের অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১ টায় বাঘারপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে তিনি জানান, উপজেলার খবির উদ্দিনের মাছের আড়তে জেলি পুশ করা চিংডি রয়েছে এমন গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তকে মৎস্য আইনের ২০২০ এর ৩১/১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে অন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল, আদালতের পেশকার উত্তম কুমার মল্লিক।
