বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) কর্তৃক বিজিবি সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি গতকাল বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু।
নেতৃবৃন্দ বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত আমাদের কেমন বন্ধু? তারা প্রতিনিয়ত সীমান্তে আমাদের হত্যা করছে। বাণিজ্যে, নদীর পানি বন্টন, আকাশ সাংস্কৃতিতে শোষণ করছে।
বক্তারা অবিলম্বে রইসউদ্দিন হত্যার ঘটনায় ভারতকে ক্ষমা চাওয়ার দাবি করেন।- প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস
- ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
- যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
- ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
- যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
- চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
- বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
- যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত