বাংলার ভোর প্রতিবেদক
বিবর্তন যশোরের বৈশাখী উৎসব ১৪৩৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের (টাউন হল মাঠ) রওশন আলী মঞ্চে আবৃত্তি, সঙ্গীত, নাটক, যন্ত্রসঙ্গীতে সুরের খেলা ও নৃত্যানুষ্ঠান করে বিবর্তন। বিবর্তন পরিচালিত ‘আনন্দ বাড়ী’ স্কুল যৌথভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করে।
শাহরিন সুলতানা নিশি ও শিলা রানী দাসের যৌথ সঞ্চালনায় ১৭টি পর্বে আবৃত্তি, দ্বৈত আবৃত্তি, সমবেত আবৃত্তি, নৃত্য, দলীয় নৃত্য, নাটক ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। নাটকের মধ্যে নাক কাটা রাজা, মামা ভাগ্নে ও গুপ্তবিদ্যা মঞ্চস্থ হয়।
অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুণ অর রশীদ, বিবর্তনের উপদেষ্টা আবুল বাসার সাইফুদ্দৌলা, ইয়াসিন আলী ছটু ও সাইফুল্লা খালেদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব এসএম নুরুজ্জামান বকুল, সানোয়ার আলম খান দুলু, নওরোজ আলম খান চপলসহ বিভিন্ন সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আরো বেশি করে শিল্প সাহিত্য এবং সংস্কৃতির চর্চা করতে হবে। তবে এ ধারাবাহিকতা বজায় থাকবে।
এ সময় নেতৃবৃন্দ শিশুদেরকে সাহিত্য সংস্কৃতি চর্চায় এগিয়ে দেয়ার আহবান জানান।
