সাতক্ষীরা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তালা সরকারি বি.দে উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন,  ভোটের দিন ফজরের নামাজ পড়ে ধানের শীষে ভোট দিবেন।

ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত পাহারা দিবেন। আমি নির্বাচিত হলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আওয়ামী লীগ-বিএনপি জামাত জাতীয় পার্টি সকলকে নিরাপত্তার চাদরে রাখবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

তালা উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক স.ম ইয়াসিন উল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রাশেদুল হক রাজু, আসিরউদ্দিন, শাহাদাত মাস্টার, গফফার, আমিনুল, মনিরুজ্জামান, সুলতান, সোহরাবসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version