মণিরামপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন তার ছিঁটেফোঁটাও এই মণিরামপুরে পড়েনি। তাহলে কোটি কোটি টাকার বরাদ্দ গেল কোথায়? আমি সম্মান ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিতে এসেছি, নিজের আখের গুছানোর রাজনীতি করতে নয়। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি, ঈগল জয়ী হলে মণিরামপুর হবে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল’। শেখ হাসিনার উন্নয়নের ধারায় মণিরামপুরকে স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
গতকাল দিনভর উপজেলার হরেরগাতী, কন্দবপুর, ভোজগাতী, বেগারীতলা, পাথালিয়া ও চালকিডাঙ্গা এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, সোবহান বিশ্বাস, স্থানীয় যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি, টুটুল হোসেন প্রমুখ।
শিরোনাম:
- কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
- যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
- এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
- সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
- যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

