বিবি ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারি সারি ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক। এগুলোর গাঁ ঘেষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। অনেক সময় যাত্রী ও চালকদের আচরণে শিক্ষার্থী ও অভিভাবকরা অস্বস্তিতে পড়ছেন। বিদ্যালয় ছুটির সময়ও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে প্রতিদিন।
যশোরের মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের চিত্র এটি। বিদ্যালয়টির উত্তর পাশে ভূমি অফিস ও দক্ষিণ পাশে পৌরসভা কার্যালয়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী ও অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের গেটের সামনে গাড়ি রাখা হয়। এতে করে পথ চলাচল কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় যানবাহনের চালকদের সঙ্গে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়তে হয়। বিশেষ করে ছুটির সময় যাটজটের সৃষ্টি হয়। অনেকেই প্রধান ফটকের পরিবর্তে বিদ্যালয়ের পিছনের উত্তর পাশ দিয়ে বের হয়। এতে অনেকটা পথ ঘুরতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকদুসুর রহমান বলেন, স্কুলের সামনে ইজিবাইক রাখায় শিশু শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এখানে গাড়ি না রাখার জন্য চালকদের নিষেধ করা ছাড়াও যানবাহনের স্ট্যান্ডটি সরানোর চেষ্টা করেও কাজ হয়নি।
মণিরামপুর-কালিবাড়ি ইজিবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, নির্ধারিত স্ট্যান্ড না থাকায় তারা সড়কের ওপরে ইজিবাইক রাখতে বাধ্য হচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান বলেন, রাস্তার ওপর যানবাহন স্ট্যান্ড করার সুযোগ নেই। পৌর কতৃপক্ষের বিষয়টি আমলে নিয়ে সমাধান করা উচিৎ।
এ বিষয়ে জানতে মণিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি রিসিভ হয়নি।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

