মাগুরা সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে প্রভাতফেরি এবং পরে জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. শামীম কবির।

অনুষ্ঠানের ভাষা আন্দোলনভিত্তিক গান, আবৃত্তি ও নাট্য পরিবেশন করা হয়। পরবর্তীতে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে শহরের শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Exit mobile version