মাগুরা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে বলেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন ‘নৌকা’ প্রতীক। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী সিরাজুস সায়েফিন সঈফ ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ‘ডাব’, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোতাসিম বিল্লা ‘টেলিভিশন’ ও তৃণমূল বিএনপির প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি পেয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক।
মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার পেয়েছেন ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী মুরাদ আলী ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন ‘ডাব’, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আছাদুজ্জামান ‘একতারা’ ও তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম ‘সোনালী আঁশ’ প্রতীক পেয়েছেন।
শিরোনাম:
- যশোরের চৌগাছায় দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক
- যশোরে সাংবাদিকদের সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিতের ইফতার
- যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত
- মণিরামপুরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- যশোর সদর উপজেলার কর্মকর্তাদের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
- কোটচাঁদপুরে মহান শুহদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- যশোর ২ আসনের সংসদ সদস্য ফরিদ সংবর্ধিত

