বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র রমজান মাসে মাদরাসার এতিম শিক্ষার্থী, আলেমদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করেছেন নবগঠিত “যশোর বিপ্লবী ছাত্র-জনতা” সংগঠনের সদস্যরা। এই ইফতারে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সকল স্তরের সদস্যরা।
সংগঠনটির উদ্যোগে রোববার যশোর শহরের ধর্মতলা আফনান আল কুরআন একাডেমি মাদরাসায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশের সকল আন্দোলনে শহীদের প্রতি দোয়া কামনা ও দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়।
এই আয়োজনের সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক, মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ন্যায় ও সমতা প্রতিষ্ঠান লক্ষ আমরা কাজ করছি। এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হলো। ভবিষ্যতে দেশের যেকোনো অসংগতির বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো।
পবিত্র রমজান মাসে এই কোমলমতি শিশুদের সাথে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। তারা জানান, দেশের ভালো কাজের সাথে তারা অতীত ছিল সামনেও থাকবে।
সবার উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলটি পরিপূর্ণ হয়ে ওঠে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটি সভাপতি।
