বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং উন্নয়ন সংস্থা রূপান্তর’র আয়োজনে বুধবার সকাল সাড়ে দশটায় চৌগাছা উপজেলার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠিত ক্যাম্পেই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার মিলি, সিটিপ এক্টিভিস্ট মেঘলা ইসলাম ও আশ্বাস প্রকল্পের রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু।
স্কুল ক্যাম্পেইনে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশলসহ নিরাপদে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্যে কিভাবে বিদেশগামীরা মানব পাচারের শিকার হয়ে থাকে সে সম্পর্কে একটি ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে “একমাত্র সচেতনতায় পারে মানব পাচার প্রতিরোধ করতে” এ বিষয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে শপথ পাঠ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রূপান্তর’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল ও প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল।
