‘সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধি’ প্রতিপাদ্যে যশোরেশ্বরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন সম্মিলনী ইনস্টিটিউশন যশোরের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার ও যশোর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও যাচাই-বাছাই কর্মকর্তা এসএম নাজিমুল হক। সভাপতিত্ব করেন যশোরেশ্বরী সমবায় সমিতির সভাপতি প্রণব কুমার দাস।
সম্পাদকীয় ও অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার দে। মতামত দেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বিপ্লব কুমার দে, নির্বাহী কমিটির সদস্য বিকাশ কুমার রক্ষিত, অরুণ মজুমদার, সুকান্ত দাস প্রমুখ।
সভা শেষে সদস্যদের সমিতি বিষয়ক ‘বেসিক’ প্রশিক্ষণ দেন, যশোর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও যাচাই-বাছাই কর্মকর্তা এসএম নাজিমুল হক।
প্রশিক্ষণ শেষে অতিথিসহ সদস্যবৃন্দ সমিতির আয়বর্ধক প্রতিষ্ঠান ‘যশোরেশ্বরী ভাণ্ডার’ পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
শিরোনাম:
- নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
- যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
- অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
- যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
- উন্মুক্ত হরমুজ : জ্বালানীর বিশ্ববাজারে বড় দরপতন, দেশে কমবে ৫-৮ টাকা!
- উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যশোরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
