প্রতিবেদক
বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটক মারুফ হোসেন (৩৭) বেনাপোল পোর্ট থানা এলাকার মহিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, আজ (বুধবার) ডিবি এসআই রইচ আহমেদ ও এএসআই ইমদাদুল হকের নেতৃত্বে একটি টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশ হতে শীর্ষ সন্ত্রাসী মারুফ হোসেনরক একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন।
আটক আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৬টা মাদক মামলা, একটি অস্ত্র মামলাসহ ৭টা মামলা বিচারাধীন রয়েছে এবং ১টি ওয়ারেন্ট মুলতবি রয়েছে। আটক মারুফকে পোর্ট থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

