বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের পুরাতন কসবা, ঢাকা রোডের পালবাড়িতে  সম্পূর্ণ নান্দনিক রূপে ও আধুনিক আবহ নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত খাবারের প্রতিষ্ঠান “ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট”।

শুক্রবার রাতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’র প্রোপ্রাইটর জিল্লুর রহমানের পিতা ইসমাঈল হোসেন ও মাতা সামসুর নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পার্টনার মোহাম্মদ ইকলাস মুনাফ সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, যশোরবাসীর জন্য রুচিসম্মত, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের নিশ্চয়তা নিয়ে তারা যাত্রা শুরু করেছেন। এখানে অত্যন্ত মনোরম পরিবেশে খাবারের নানাবিধ সুস্বাদু আইটেম পাওয়া যাবে।

অনুষ্ঠানের শেষ অংশে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনী এই নবযাত্রায় ক্যাফে জান্নাত কর্তৃপক্ষ সকলের উপস্থিতি, সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

Share.
Exit mobile version