বাংলার ভোর প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক মো. গোলাম রসুল। তিনি ভাষা শহীদদের স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নৈতিক সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।
যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দফতর সম্পাদক নূর আলী নূর মামুন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক অধ্যাপক হাসিম রেজা, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর নায়েবে আমীর অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, শহর সেক্রেটারি ইমরান হুসাইন ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আশরাফ আলীসহ নেতৃবৃন্দ।
বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
##

Share.
Exit mobile version