বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের ধর্মতলার মেসার্স সোনালী ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় আকস্মিক আগুনে একটি মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে। আগুনসহ মোটরসাইকেলটি দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় ফিলিং স্টেশনসহ সেখানে থাকা যানবাহনগুলো।

বৃহস্পতিবার বিকেলে শহরতলীর ধর্মতলায় সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

মোটরসাইকেলটি চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের আব্দুল মান্নানের।

যশোর শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি বিকেল সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান। তার মোটরসাইকেলে তেল দেয়ার সময় ট্যাংকি পূর্ণ হয়ে কিছু ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে।

মোটরসাইকেলটি স্টার্ট দেয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে মোটরসাইকেল জুড়ে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় সেখানে থাকা অন্যরা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নিয়ে যান।

স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share.
Exit mobile version