বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একতাপুর ক্লিনিক রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুমন হোসেন অভয়নগর উপজেলার একতাপুর (ক্লিনিকপাড়া) এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে থেকে মোঃ সুমন হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সুমন হোসেন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version