বাংলার ভোর প্রতিবেদক

যশোর বারের নবাগত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিট।

বুধবার জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক দেবাশীষ দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সভাপতি নজরুল ইসলাম, শেখ আব্দুল মোহায়মেন, ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ লতিফ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এদিন যশোর বারের ৭৮ নবাগত আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সদস্য সচিব এমএ গফুর।

Share.
Exit mobile version