বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদা ইসলাম অমিত বলেছেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির উন্নয়নের বর্তমান সরকার ৭৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
পাশাপাশি নতুন প্রজন্মকে বউমখি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।
শুক্রবার বিকেলে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তিন দিনব্যাপি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের বই পড়ার অভ্যায় গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে আলোচনা করেছেন, যাতে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের বইমুখি করা যায়।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যশোর সফরের সময় এই প্রাচীন পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন।
লাইব্রেরির গৌরবময় ইতিহাস সম্পর্কে জানেন এবং এখানে সংরক্ষিত দুর্লভ পান্ডুলিপিগুলো স্বচক্ষে দেখেন। প্রধানমন্ত্রী সফরের পর সংস্কৃতি মন্ত্রীও লাইব্রেরীটি পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী অনিদ্র্য ইসলাম অমিত বলেন, প্রযুক্তি ব্যবহারের আধিক্যের কারণে মানুষ বই পড়া থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দপুর ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপি বইমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
